,

ছাত্রী-শিক্ষকের ‘ঘনিষ্ঠ’ ছবি ভাইরাল, লঙ্কাকাণ্ড

news-image

সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে এক ছাত্রী ও শিক্ষকের ‘ঘনিষ্ঠ’ ছবি প্রকাশের পর তা ভাইরাল হয়েছে। আর তা দেখেই অবরোধ ও তুমুল ভাঙচুর করেন অভিভাবকরা।

৫ জুলাই, বৃহস্পতিবার ভারতের কলকাতার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিউটাউনের পাথরঘাটা স্কুলের। অভিযুক্ত শিক্ষকের নাম অরিন্দমকুমার মণ্ডল। তিনি স্কুলের বিজ্ঞানের শিক্ষক। বৃহস্পতিবার অরিন্দমকুমারের সঙ্গে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর ঘনিষ্ঠ একটি ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়।

পরে ওই শিক্ষককে উচিত শিক্ষা দিতেই কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলের সামনে হাজির হন অভিভাবকরা। একপর্যায়ে তারা স্কুলে ঢুকে শুরু করেন তুমুল ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ। অবরুদ্ধ করে রাখেন শিক্ষকদের।

অভিভাবকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় ছাত্রীরা ওই শিক্ষকের নামে অভিযোগ জানিয়েছিল।

অভিভাবকদের দাবি, ওই ছাত্রীর সঙ্গে রীতিমতো জোর করেই ঘনিষ্ঠ হয়েছেন ওই শিক্ষক।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর