,

ট্রাম্পের যুক্তরাজ্য সফর নিয়ে ব্যাপক অসন্তোষ

news-image

রানী এলিজাবেথ ৬৬ বছর ধরে বৃটিশ সিংহাসনে সমাসীন এবং আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে সাক্ষাৎ দিতে যাচ্ছেন । রানী এর আগে যুক্তরাষ্ট্রের এগারজন প্রেসিডেন্টকে সাক্ষাৎ দিয়েছেন । তবে ট্রাম্পের যুক্তরাজ্য সফর নিয়ে যে হারে সমালোচনা হচ্ছে অতীতে কোন মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এমনটি ঘটেনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে’র আমন্ত্রণে ট্রাম্প লন্ডন সফর করছেন। দু’জন মাত্র প্রেসিডেন্ট –ওবামা এবং জর্জ ডব্লিউ বুশের সফরকালে যে জৌলুস পরিলক্ষিত হয়েছে, ট্রাম্পের ক্ষেত্রে তেমনটা ঘটছেনা। যদিও ট্রাম্পের ক্ষেত্রে বিলাসিতা করার কথা ছিল। তবে রাণীর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হচ্ছে। যদিও বহু এমপি ও রাজনীতিক ট্রাম্পের যুক্তরাজ্য সফর বন্ধের ব্যাপারে তীব্র সমালোচনা মুখর ।

কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, অভিভাবকদের থেকে তাদের সন্তানদের বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন কারণে যুক্তরাজ্যের নাগরিক ও রাজনীতিকরা ট্রাম্পের উপর ক্ষুব্ধ। গত মাসে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা গেভিন বলেছেন, ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মিত না হওয়া পর্যন্ত ২ হাজার শিশুকে খাঁচা বন্দি করে রাখার পণ করেছেন। ট্রাম্পের জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে সরে যাওয়ার বিষয়টিও কেউ ভালো চোখে দেখছেননা । গত বছর প্রায় ১৯ লক্ষ বৃটিশ নাগরিক এক যৌথ বিবৃতিতে ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ না জানানোর বিরোধিতা করে বলেছিলেন, এতে রানীর ইমেজের ক্ষতি হবে। লন্ডনের মেয়র সাদিক একজন মুসলমান। তিনি বলেছেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী ট্রাম্পকে কোন ক্রমেই আমাদের রাজধানীতে স্বাগত জানানো উচিত হবেনা। তিনি শান্তিপূর্ণ সমাবেশ করার কথাও ভাবছেন। আরও বহু রাজনীতিক ট্রাম্পের আসন্ন সফরের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। ইয়ন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে