রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প!

news-image

গতবছর আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলা দখলের সম্ভাব্যতা নিয়ে কথা বলেছিলেন। নতুন এক রিপোর্টের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি এখবর জানায়।

অজ্ঞাত এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম এপি জানায়, ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প শীর্ষ কর্মকর্তাদের কাছে জানতে চান, ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ওই অঞ্চলের জন্য হুমকির পরও কেন নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না?

ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বৈঠকের পরদিন নিউজার্সিতে গল্ফ মাঠে টিলারসনকে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা খুব বেশি দূরে নয় এবং সেখানে মানুষ দুর্ভোগে রয়েছে ও মারা যাচ্ছে। প্রয়োজনে সামরিক পদক্ষেপসহ ভেনেজুয়েলার জন্য আমাদের অনেক বিকল্প রয়েছে। এপি’র খবরে বলা হয়েছে, ম্যাকমাস্টার শেষ পর্যন্ত ট্রাম্পকে দখল অভিযানের বিপদ সম্পর্কে বোঝাতে সক্ষম হন।

প্রসঙ্গত, ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযানের বিষয়টি জনসম্মুখে আনেন। ওই সময় ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার জন্য আমাদের অনেক বিকল্প রয়েছে। প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনা করা হবে। তবে, ট্রাম্প সম্ভাব্য মার্কিন দখল অভিযানের বিষয়টি নিয়ে প্রকাশ্যে যা বলেছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির সেনাবাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছেন। বুধবার দেশটির সেনাবাহিনীর এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘এক মুহূর্তের জন্যও প্রহরা শিথিল করার সুযোগ নেই কেননা, অতীতের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের দেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’ এপি, রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ