বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ফিরছেন জাকির নায়েক

news-image

ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক জাকির নায়েক ভারত আসছেন বলে জানিয়েছেন মালয়েশিয়া সরকারের এক কর্মকর্তা। আজ বুধবার রাতে এক ফ্লাইটে জাকির নায়েক মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরবেন বলে জানান তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,২০১৬ সালের হলি আর্টিজানের হামলায় জঙ্গিদের নিজ বক্তব্যের মাধ্যমে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ উঠে জাকির নায়েকের বিরুদ্ধে। এর ফলে ওই বছরই তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়া চলে যান। সেখানে পুত্রাজায়া শহরে তাকে সাদরে গ্রহণ করে স্থায়ী আবাসনের ব্যবস্থা করেন দেশটির তৎকালীন সরকারের শীর্ষ সরকারি কর্মকর্তারা। এ বিষয়ে এখন পর্যন্ত ঘোলাটে ভাব কাটেনি।

এদিকে তদন্তকারীরা দাবি করেছেন, তদন্তের খাতিরেই জাকির নায়েককে মালয়েশিয়া সরকার ভারতের জাতীয় সন্ত্রাস বিরোধী তদন্তকারী এজেন্সির কাছে পাঠাচ্ছে।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও জানান,এর আগে মালয়েশিয়ার তরফ থেকে ভারতের তদন্তকারী সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) এর কাছে জাকির নায়েকের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছিল। তবে ‘র’ ওই পরোয়ানা দিতে ব্যর্থ হওয়ায় তারা জাকির নায়েককে গ্রেপ্তার করেনি।
মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট নাজিব রাজাক সরকারের পতনের পর দেশটির নীতিতে বেশ পরিবর্তন দেখা দেয়। আর এর জের ধরেই, জাকির নায়েকের সেখানে থাকা নিয়ে একটি প্রস্তাবিত পরিবর্তন নিয়ে আইনি লড়াইও চলছে আদালতে।
সম্প্রতি মালেশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জাকির নায়েক যদি কোনো অপরাধে লিপ্ত হয়ে থাকেন তাহলে তাকে স্থানীয় আইনের আওতায় নেওয়া হতো। এদিকে হুট করে দেশে জাকির নায়েকের ফেরার বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার অংশ ছিল কিনা তাও পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।