,

আইএস বিরোধী অভিযানে বাগদাদির ছেলে নিহত

news-image

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এক অভিযান চলাকালে এর প্রধান আবু বকর আল-বাগদাদির এক ছেলে নিহত হয়েছে। সিরিয়ার হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে আইএস পরিচালিত একটি নিউজ চ্যানেল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘খলিফার (বাগদাদি) ছেলে হুদাইফাহ আল-বদরি হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে নুসাইরিয়াহ (একটি সম্প্রদায়) এবং রাশিয়ানদের বিরুদ্ধে অভিযান চলাকালে নিহত হয়েছেন।’

বিবৃতিতে এক যুবকের ছবি প্রকাশ করা হয়েছে, যার কাঁধে রয়েছে আসল্ট রাইফেল। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

বাগদাদি কোথায় আছেন তা জানে না কেউ। তবে মঙ্গলবারের বিবৃতি দেখে মনে হচ্ছে, তিনি জীবিত আছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে মসুলের একটি মসজিদ থেকে তথাকথিত খেলাফতের ঘোষণা দেওয়ার পর থেকে কয়েক বার বাগদাদির নিহত ও আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ বাগদাদির ৪৬ মিনিটের একটি অডিও প্রকাশ হয়। আল-ফুরকান নিউজ গ্রুপের প্রকাশ করা ওই অডিও কখন ধারণ করা তা উল্লেখ করা হয়নি। ওই অডিওতে বাগদাদি ইরাক ও সিরিয়ায় যুদ্ধ অব্যাহত রাখা এবং বিশ্বের অন্যান্য স্থানে পশ্চিমাদের বিরুদ্ধে হামলা চালাতে অনুসারীদের প্রতি আহ্বান জানান। রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে