বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লি পেনের দলকে ৫ লাখ ডলার পরিশোধের নির্দেশ ইইউ পার্লামেন্টের

news-image

ফ্রান্সের বিরোধী দলিয় নেত্রী ম্যারিন লি পেনের দলকে ৫ লাখ ডলার পরিশোধের নির্দেশ দিল ইউরোপিয় ইউনিয়নের পার্লামেন্ট। ইইউ ফান্ডের বরাদ্দকৃত অর্থের অপ্রয়োজনিয় ব্যয়ের জন্য ডানপন্থী নেত্রী এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী পেনকে এই নির্দেশ দেয় ইইউ।

পার্লামেন্টের অডিটররা দেখেন, ‘ইউরোপ অব ন্যাশনাল এন্ড ফ্রিডম (ইএনই) ’ গ্রুপ ২০১৬ সালে দামী শ্যাম্পেন এবং নৈশভোজ বাবদ ৪ লাখ ৭৭ হাজার ৭৮০ ইউরোপ খরচ করেছে। পার্লামেন্টের বাজেট নিয়ন্ত্রণ কমিটি এই ব্যয়কে অতিরিক্ত এবং অনৈতিক বলে দাবি করে। ইইউ আরো জানায়, ২০১৭ সালেও খরচ হওয়া ৬৬ হাজার ৪২৭ ইউরোর পরিমাণ অযৌক্তিক।

২০১৬ সালের ওই অডিট রিপোর্টে দেখা যায়, ১০০ ক্রিসমাস এর প্রতিটির মূল্য ছিল ১০০ ইউরোরও উপরে, শ্যাম্পেইন আনা হয়েছিল ২৩০ বোতল এবং ১৪০ জনের ক্রিসমাসের মধ্যাহৃভোজ এর খরচ ছিল ১৩ হাজার ৫৫০ এর উপরে। এবং বাহিরে ঘুরতে যাওয়ার সময় একটি ফরাসি রেস্তোরাঁতে প্রতি জন বাবদ ৪৪০ ইউরো খরচ করা হয়েছিল। এছাড়া দুই টি রেস্তোরাঁতে লি পেন এবং ইতালিয়ান লিগের নেতা মাত্তেও সালভিনির খাওয়া বাবদ প্রতি জনে ৪০১ ইউরো করে বিল এসেছিল।

ইএনই গ্রুপের মধ্যে রয়েছে ৩৫জন ইইউ আইনপ্রণেতার নাম যাদের মধ্যে অর্ধেকই লি পেনের ফ্রান্সের ন্যাশনাল র‌্যালি পার্টির (ন্যাশনাল ফ্রন্ট) এর। বাকিরা অস্ট্রিয়া ফ্রিডম পার্টি এবই ইতালি লীগ এবং ডাচ পার্টি ফর ফ্রিডম এর সদস্য। ইতোমধ্যেই ইইউ পার্লামেন্ট পূর্বের অতিরিক্ত ব্যয়কৃত অর্থ ফেরত দেয়া না পর্যন্ত এই দলগুলোর ২০১৮ সালের জন্য বরাদ্দকৃত ইইউ ফান্ড স্থগিত করেছে। আল জাজিরা।