বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি শাহেনশাহ নই: মোদি

news-image

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তবে জনগণের সঙ্গে সংযোগ এবং কথোপকথনে বিধি-নিষেধ ও কয়েক স্তরের এই নিরাপত্তা ব্যবস্থাকে মোটেই পছন্দ করছেন না মোদি।

অনলাইন ম্যাগাজিন স্বরাজার সঙ্গে এক সাক্ষাতকারে মোদি আরো বলেন, জনগণের সান্নিধ্য আমাকে শক্তি দেয়। বাদশা কিংবা স¤্রাটদের মত আমি তাদের থেকে দূরে থাকতে চাই না।

মোদি আরো বলেন, ‘আমি শাহেনশাহ কিংবা বাদশা নই। বাহিরে বের হওয়ার পর যখন দেখি জনগণ আমাকে অভিবাদন জানানোর জন্য বাহিরে দাঁড়িয়ে আছে তখন আমি ভেতরে বসে থাকতে পারি না।’

যদিও সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জারি করার নীতিমালায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রী মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে তিনি সন্ত্রাসী হামলার ভয়ানক লক্ষ্যবস্তুতে রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া