জালালাবাদে শিখ ও হিন্দুদের উপর হামলার দায় স্বীকার আইএস এর
আফগানিস্তানের জালালাবাদে পহেলা জুলাই শিখ ও হিন্দুদের উপর হওয়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত হন। সেই হামলার দায় স্বীকার করেছে আইএস।
জঙ্গী দলটি এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে দলটি জানায়, আফগান প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাতের জন্য উপস্থিত শিখ ও হিন্দু সম্প্রদায়সহ, আফগান সেনাদের লক্ষ্য করেই হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটায়। জঙ্গী দলটি বিবৃতিতে আরো বলেছে, তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিলো ‘মুশরিকরা’।
জালালাবাদে হওয়া এই হামলায় বেশিরভাগই ছিলেন শিখ ও সংখ্যালঘু হিন্দু। নিহত ১৯ জনের মধ্যে শিখ সম্প্রদায়ের নেতা আভতার সিং খালসাও ছিলেন। ১ জুলাই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির জালালাবাদ সফরের কথা ছিলো। গাড়িতে করে তার সঙ্গে সাক্ষাতের জন্য যাবার অবস্থাতেই বোমা বিস্ফোরণে খালসা সহ বাকিরা নিহত হন। বিবিসি থেকে জানা গেছে, অক্টোবরে দেশটি সংসদীয় নির্বাচনের জন্য খালসার প্রার্থী হবার পরিকল্পনা ছিলো। এছাড়া হামলায় আরও ২০ জন আহত হয়েছেন। ইনডিপেনডেন্ট











