,

সায়েন্স ফিকশনের ‘লেজার গান’ বাস্তবে নিয়ে আসছে চীন

news-image

সায়েন্স ফিকশন মুভিগুলোর বিধ্বংসী ‘লেজার গান’ বাস্তবে নিয়ে আসছে চীন। হাতে ধরা এ বন্দুকগুলো এমন আলোর রশ্মি উৎপন্ন করে যা খালি চোখে দেখা যায় না। সম্প্রতি এমনই বন্দুক আধুনিকায়ন করছেন চীনা বিজ্ঞানী ও গবেষকরা।

১ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেজস্ক্রিয় রশ্মিসমৃদ্ধ ‘লেজার গান’। তিন কেজি ওজনের বন্দুকটির রশ্মি কঠিন ধাতু নির্মিত জানালার মধ্যদিয়েও চলে যেতে পারে। অস্ত্রটিকে শক্তি যোগাবে বিশেষভাবে তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি। যা সাধারণ গুলি থেকে অনেকটাই হালকা। একটি ব্যাটারি থেকে প্রায় ১ হাজারবার হামলা করা যাবে। ট্যাঙ্ক, বিমান ও জাহাজ থেকেও ব্যবহার করা যাবে এই অস্ত্রটি। একটি বন্দুকের দাম প্রায় ১৫ হাজার মার্কিন ডলার।

ফাইবার লেজার কোম্পানি জেডকেএডএম এর জেনারেল ম্যানেজার বলেন, ‘এই অস্ত্র অতিদ্রুত লক্ষ্যবস্তুর শরীরে শক্তিশালী ব্যথা ও যন্ত্রণা সৃষ্টি করবে।’ তিনি আরো বলেন, ‘এই অস্ত্র সন্ত্রাস ও জঙ্গী দমনের কাজে চীনা পুলিশ ব্যবহার করবে।’

চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সের শিয়ান ইন্সটিটিউট অব অপটিকস অ্যান্ড প্রেসিশন মেকানিক্সের অধীনে গবেষণা প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এদিকে এএফপির খবরে বলা হয়, এর ব্যথা অসহ্য হওয়ায় এটিকে ‘অমানবিক’ বলা হয় এবং আন্তর্জাতিক চুক্তি অনুয়ায়ী এই মারণাস্ত্র আধুনিকায়নের অনুমতি নেই। এএফপি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির