,

নারী সাংবাদিককে হয়রানির অতীতের সেই ঘটনা মনে নেই ট্রুডোর

news-image

১৮ বছর আগে এক নারী সাংবাদিককে হয়রানির অভিযোগ ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে ২০০০ সালের ওই ঘটনার কথা এড়িয়ে গেলেন ট্রুডো। বলেন, আমার এই রকম কোন নেতিবাচক ঘটনার কথা মনে নেই।

ট্রুডোর বয়স তখন ছিল ২৮। কাজ করতেন শিক্ষক হিসেবে। রাজনীতির বাহিরে থাকায় তার পরিচয় ছিল কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে হিসেবে। সাচকেচওয়ানের এক চ্যারিটি প্রতিষ্ঠানের আয়োজিত মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন ট্রুডো। কয়েকদিন পরই স্থানীয় সংবাদপত্রের সম্পাদকীয়তে এক নারী সাংবাদিক ট্রুডোর বিরুদ্ধে ওই অনুষ্ঠানে তাকে হয়রানি করার অভিযোগ আনেন। ওই খবর ছিল তখন কানাডার রাজনীতিতে আলোচিত হওয়া একটি বড় ইস্যু। তবে সাংবাদিকরা এই পর্যন্ত কখনোই ট্রুডোকে সরাসরি ওই ঘটনার বিষয়ে প্রশ্ন করেন নি।

রোববার ‘কানাডা ডে’ তে এক সাক্ষাতকারে ট্রুডোকে ওই বিষয়ে প্রশ্ন করেন সাক্ষাতকারগ্রহীতা । উত্তরে ট্র্র্র্র্রুডো বলেন, ‘ক্রিস্টন ওয়েলের সেই দিনের কথা আমার মনে আছে। এটি একটি অসাধারণ দিন ছিল। কিন্তু ওই দিন ঘটা কোন নেতিবাচক ঘটনার কথা আমার মনে পড়ছে না।’

ওই নারী সাংবাদিক ‘ক্রিস্টন ভ্যালি অ্যাডভান্স’ পত্রিকায় সম্পাদকীয় লিখলেও প্রকাশ্যে ট্রুডোর বিরুদ্ধে কোন অভিযোগ আনেন নি। কিন্তু পরে কানাডার গণমাধ্যমগুলো ১ বছর পর ওই নারীকে খুঁজে বের করেন। কিন্তু তিনি এই বিষয়টির সঙ্গে আর নিজকে জড়াতে চান নি। প্রকাশিত সম্পাদকীয়তে, তার সঙ্গে ট্রুডো কি আচরণ করেছিলেন তা না বললেও তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় ছিল আমি খুবই অপমানিত ও অস্বস্তি বোধ করি।’ তিনি আরো বলেন, ট্রুডো পরে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন। গার্ডিয়ান, ডেইলিমেইল।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির