রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে বিশ্বকাপ ফুটবলের ‘জোতিষী’কে সেদ্ধ করে বিক্রি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রুপ পর্বে জাপানের তিনটি ম্যাচের ফলাফল সঠিকভাবে বলেছিল যে অক্টোপাসটি, গতকাল সেটিকে সেদ্ধ করে খাওয়ার জন্য অক্টোপাসটির মালিক বিক্রি করে দিলো। খবর দ্য ইনডিপেনডেন্টের।

র‌্যাবিও নামক এই অক্টোপাসটিকে জাপানের হোক্কাইডোর ওবিরা শহরের একজন জেলে ধরেছিল। যেদিন অক্টোপাসটি ধরা হয়েছিল সেদিনই ছিল জাপানের উদ্বোধনী খেলা। খেলাটি ছিল লাতিন আমেরিকার কলাম্বিয়ার বিপক্ষে।

pran খেলার আগে অক্টোপাসটিকে একটি প্লাস্টিকের পানির পুলে রাখা হয়েছিল। পুলটিতে তিনটি বক্স ছিল। একটি বক্স মানে খেলায় জিত, একটি বক্স মানে খেলায় হার আর আরেকটি বক্স মানে খেলায় ড্র। র‌্যাবিও ঠিকই ওইদিন খেলায় জিত হবে বলে চিহ্নিত করেছিল। এবং সবশেষ হয়েছিলও তাই।

জাপানের গ্রুপ পর্বের বাকী দুইটি ম্যাচেই র‌্যাবিওর ভবিষ্যৎবাণী খাপে খাপ মিলে গিয়েছিল। সেনেগালের বিপক্ষে সামুরাই ব্লুদের ড্র আর পোল্যান্ডকে হারানো সবই ঘটেছিল অক্টোপাস র‌্যাবিওর ভবিষ্যতবাণী অনুসারে। জাপান শেষ ষোলোতে উঠেছিল গ্রুপ এইচের রানার্স আপ হয়ে।

যাই হোক, নক আউট রাউন্ডের জাপানের গতকালের খেলার আগেই রুবিওকে সেদ্ধ করে বেঁচে দিয়েছে রুবিওর মালিক কিমিও আবে।

কিমিও আবে বলেছেন, রুবিও জুনিয়র নামে নতুন একটি অক্টোপাসকে দিয়ে জাপানের বিশ্বকাপের খেলাগুলোর ভবিষ্যতবাণী করা হবে। যদিও জাপান গতকাল বেলজিয়ামের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
যাই হোক, জাপানের খেলার ভবিষতবাণী করা সেই রুবিও নামের অক্টোপাসটি যে কার পেটে গেছে সেটা জানা যায়নি।
তবে রুবিও-ই প্রথম অক্টোপাস নয় যে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যতবাণী করেছে। এর আগেও ২০১০ ফুটবল বিশ্বকাপে পল নামেক একটি অক্টোপাস জার্মানির সবগুলো খেলার ফলাফলের সঠিক অনুমান করেছিল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ