‘এদেশের মালিক কোনো দল নয়, জনগণ’(ভিডিও)

news-image

এদেশ কাউকে ইজারা দেয়ার জন্য মানুষ স্বাধীন করেনি। আমার জীবন কারো হাতে তুলে দেয়ার জন্য আমার পূর্বপুরুষ এদেশ স্বাধীন করেনি। এই দেশের মালিক কোনো দল নয়। এদেশের মালিক জনগণ।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ১২টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।

মানবনবন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা কী ভয়াবহ অবস্থায় বেঁচে আছি, যেখানে কথা বললেই আপনাকে তুলে নিয়ে যাবে, আপনাকে প্রকাশ্যে রাস্তায় পেটাবে, বন্দুকযুদ্ধ শুরু করবে এবং আপনি গুম হয়ে যাবেন। এই হলো আমাদের স্বাধীন বাংলাদেশ। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে ছাত্রলীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। দল মত নির্বিশেষে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যারা বিরোধীতা করেছিলো তারা ইতিহাসের গর্ভে হারিয়ে গেছে।

উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংবাদ সম্মেলন শুরুর আগে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ সাত শিক্ষার্থী আহত হন। এরপর রোববার কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা রাশেদ খানকে মিরপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সূত্র: একাত্তর টিভি

https://youtu.be/2laPwVirNfE

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার