‘মৃত’ নারী জেগে উঠলো মর্গের ফ্রিজে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার হাসপাতাল মর্গের ফ্রিজে এক ‘মৃত’ নারী জেগে ওঠার ঘটনা ঘটেছে। ওই নারীকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই নারীর নাম জানা যায়নি। খবর বিবিসি ও খালিজ টাইমসের।

বিবিসি জানায়, ২৪ জুন সড়ক দুর্ঘটনার শিকার ওই নারীকে প্যারামেডিকসরা মৃত ঘোষণা করেন। পরে তাকে গাওটেং প্রদেশের একটি মর্গে নেয়া হয়।

কিন্তু মর্গের একজন কর্মী ফ্রিজে রাখা ওই নারীর মরদেহের খোঁজ নিতে গিয়ে দেখেন, তিনি শ্বাস নিচ্ছেন। পরে ফরেনসিক কর্মকর্তাদের নির্দেশে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

অ্যাম্বুলেন্স কোম্পানি ডিস্ট্রেস অ্যালার্টের অপারেশন ম্যানেজার গেরিট ব্র্যান্ডনিক বলেন, আমরা ঠিকঠাক মতোই আমাদের কাজ করেছি- আমাদের কোনও ধারণা নেই ঘটনাটি কীভাবে ঘটলো।

তিনি দুঃখপ্রকাশ করে বলেন, আমাদের কোম্পানির কর্মচারী খুবই মর্মাহত। আমরা জীবিত মানুষকে মৃত করার জন্য এই ব্যবসায় নামিনি বরং আমাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে তোলা।

তিনি আরও জানান, পালস, হার্টবিট সব পরীক্ষা করেই আমরা এই নারীকে মৃত ঘোষণা করেছিলাম।
অ্যাম্বুলেন্স সেবাদানকারী এ সংস্থাটি ঘটনাটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তবে দক্ষিণ আফ্রিকায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। সাত বছর আগে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ইস্টার্ন কেপ মর্গে চিৎকার করে ওঠেন।

২০১৬ সালেও কজুলু নাতালে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু পরের দিন দেখা যায় তিনি শ্বাস নিচ্ছেন। যদিও এর পাঁচ ঘণ্টা পর তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ