,

গুহায় হারানোর ৯ দিন পর ১২ ফুটবলার জীবিত উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ১২জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ থাইল্যান্ডের একটি গুহার মধ্যে হারিয়ে যাওয়ার ৯ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিয়াং রাইয়ের থাম লুয়াং গুহা থেকে নৌবাহিনীর বিশেষ দল তাদের উদ্ধার করে। বড় ধরনের উদ্ধার অভিযান শেষে বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ১৩ জনই নিরাপদে আছেন।

গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয় ফুটবল টিমের সদস্য ও তাদের কোচ।

পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর গুহার প্রবেশ পথে তাদের সাইকেল পাওয়া গিয়েছিলো। এরপর উদ্ধারকারী দল প্রথম খুঁজে পায় তাদের পায়ের জুতা এবং ব্যাগ।

২৪ জুন প্রবল বৃষ্টির পানিতে গুহার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রবল বৃষ্টিপাতে উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে তখন পানি তোলার পাম্প বসানো হয়, রোবট ব্যবহার করা হয়। এরপর তারা পায়ের ছাপ আবিষ্কার করে কিন্তু ছেলেদের কোন চিহ্ন পায়নি।

যেহেতু বৃষ্টি অব্যাহত ছিল তাই তারা গুহায় ঢোকার অন্য রাস্তা খুঁজতে লাগলো। উদ্ধারকারীরা রীতিমত সময়ের সাথে যুদ্ধ করেছে যাতে করে ভিতরে পানির উচ্চতা বেড়ে না যায়।

কিন্তু গুহায় ঢোকার প্রধান প্রবেশ পথটি বৃষ্টির কারণে একেবারে প্রবেশের অযোগ্য হয়ে পরে। এরপর খোঁজা শুরু হয় একটা চিমনি’র। গুহার উত্তর দিকে একটা প্রাকৃতিক চিমনি আবিষ্কার করা হয়।

২৯ জুন গুহার ভিতরে বন্যার পানি কমতে শুরু করে। উদ্ধার-কর্মীদের এটাই সুযোগ করে দেয় ভিতরে ঢোকার, আশা বাড়তে থাকে। সোমবার (২ জুলাই) রাতে খবর আসে, তাদের সবাইকে জীবিত এবং নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। এই খবরে, অপেক্ষায় থাকা পরিবারগুলো আনন্দে উল্লাস প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে