পেছন থেকে বাসের চাপা, প্রাণ গেল জাবির সাবেক শিক্ষার্থীর

news-image

রাজধানীতে বাসের চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র নিহত হয়েছেন।১ জুন, বেলা ১১টার দিকে রেডিসন হোটেলের সামনের মিরপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শাহরিয়ার সৌরভ সেজান। নিহত সেজান টিচ ফর বাংলাদেশের রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেজানের বন্ধু মাহিদুল ইসলাম মাহী প্রিয়.কমকে বলেন, ‘সেজান মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল উত্তরা এলাকার আশকোনায় যাচ্ছিলেন। পথিমধ্যে রেডিসন হোটেলের সামনের ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিসম্পন্ন বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে সেজানকে চাপা দেয়।’বসুমতি পরিবহনের ঘাতক বাস। ছবি: সংগৃহীত

পরে গুরুতর আহত অবস্থায় সেজানকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান মাহী।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’এক বছরও হয়নি সেজান তারই ব্যাচমেট মুনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ছবি: সেজানের ফেসবুক থেকে সংগৃহীত

সেজান জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৯তম ব্যাচের ও বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সেজানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার