বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ৭বছরের শিশু ধর্ষণে বিক্ষোভ

news-image

দিল্লিতে ৭ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে রাস্তা অবরোধ করে শতশত মানুষের বিক্ষোভ। ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত দুই সন্দেহভাজনের মৃত্যুদ-ের দাবিতে শনিবার রাস্তায় নামে বিক্ষোভকারীরা।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসৌর জেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করা হয়েছিলো। বিদ্যালয় থেকে ফেরার কালে বাবা-মায়ের জন্য অপেক্ষা করার সময় শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মানোজ কুমার সিং জানান। তিনি আরো জানান, হাসপাতালে মেয়েটি এখন স্থিতিশীল অবস্থায় আছে।

প্রসঙ্গত, ২০১২ সালে নয়াদিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যাকান্ডের ঘটনায় নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেয়া হয়। সরকার সাজা বাড়িয়ে একটি ধারাবাহিক আইন পাশ করেছে যেখানে প্রাপ্ত বয়স্কদের ধর্ষণের শাস্তি ২০ বছরের জেল। আইন কঠোর হলেও নারীদের উপর হয়রানির পরিমাণ বেড়েই চলছে। তাই সাম্প্রতিক ভারতীয় সরকার ১২ বছরের নিচে শিশু ধর্ষণের আইন মৃত্যুদন্ড হিসেবে জারি করেছে। সিবিএস নিউজ