১৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে ইরান-ইরাক বাণিজ্য
ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেডি জানিয়েছেন, ২০১৭ সালে ইরান ও ইরাক দুইদেশের মধ্যে বাণিজ্য ১৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।
মাসজেদি আরো জানান, তুরস্কের পরে প্রতিবেশি দেশগুলোর মধ্যে ইরানই বাণিজ্যের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে তেল জাতীয় পণ্য ছাড়া ৬.৫ বিলিয়ন ডলার রপ্তানি করে। এরমধ্যে ইরানের অবস্থান সবার শীর্ষে রয়েছে বলেও জানান তিনি।
সর্বক্ষেত্রে ইরাকের সাথে সুসম্পর্ক বজায় রাখাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও সংস্কৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বিষয়। দুই বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে এই সংস্কৃতি অত্যন্ত জরুরি ভূমিকা রাখবে।
ইরাকের ধর্মীয় অনুষ্ঠান আরবাইন পিলগ্রিমাজ দুইদেশের মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করে বলেও জানান তিনি। এসময় তিনি দুইদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করার কথাও জানান। ইরনা











