,

ব্লু হোয়েলের প্ররোচনায় সৌদি বালকের আত্মহত্যা

news-image

ব্লু হোয়েল গেমের প্ররোচনায় পড়ে বৃহস্পতিবার এক সৌদি বালক আত্মহত্যা করেছে। সম্প্রতি আরব দেশগুলোতে এ প্রাণঘাতী প্রতিযোগিতায় আত্মহননের সংখ্যা বাড়ছে।

আবদুল্লাহ বিন ফাহিদ বলেন, ১২ বছর বয়সী তার চাচাতো ভাই ব্লু হোয়েল গেম খেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আব্দুল রাহমান আল আহমারি নামের শিশুটি ব্লু হোয়েল প্রতিযোগিতায় জড়িত ছিল বলে জানিয়েছে তার বন্ধুরা।
তার বাবা বলেন, তার আচার-ব্যবহারে কোনো অস্বাভাবিকতা দেখিনি। তার কোনো স্মার্টফোনও ছিল না। তবে পারিবারিক কম্পিউটার ব্যবহার করত সে। তিনি বলেন, যেদিন সে আত্মহত্যা করে সেদিন আমাদের সঙ্গে রোজা রেখেছিল। আমরা একসঙ্গেই ইফতার করি। এর পর সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

আল আহমারির বাবা বলেন, আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল। যখন আমরা সবাই প্রস্তুত হয়েছি, তখন তাকে খুঁজে পাচ্ছিলাম না। সারা বাড়ি খোঁজাখুজির পর জানালার পর্দা দিয়ে শ্বাসরোধ করা অবস্থায় তাকে দেখতে পাই।
এর পর তার জিনিসপত্র খুঁজে দেখতে পেলাম সে ব্লু হোয়েল গেমে আসক্ত হয়েছিল। ব্লু হোয়েলের ৫০টি পর্ব শেষ করে সে আত্মহত্যা করেছে। ধাপে ধাপে প্ররোচিত করে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া কথিত অনলাইন গেম ব্লু হোয়েলে অনেককে জীবন দিতে দেখা গেছে।

মানসিক বিকারগ্রস্ত এক রুশ তরুণ ব্লু হোয়েল নামের এই অনলাইন গেম তৈরি করেন। যা ইন্টারনেটে কোনো প্রকাশ্য ওয়েবসাইটে পাওয়া যায় না। কারও কাছ থেকে পাওয়া ওয়েবসাইটের ঠিকানা থেকে গেমটি নামিয়ে নিয়ে খেলতে হয়। সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে