রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিতে সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক বাহিনীর গাড়িতে আত্মঘাতী বোমা হামলা

news-image

মালিতে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী টাস্ক ফোর্স জি৫ সাহেল-এর সদরদপ্তরে জাতিসংঘের গাড়িতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবারের এই হামলায় দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় এক নেতা একথা জানিয়েছে।

এই শক্তিশালী বোমা হামলায় ভবনের প্রবেশপথের দেয়াল ধ্বংস হয়েছে। প্রচন্ড শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ছিটকে ভবনের ভেতরে চলে যায়।

আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী সাপোর্ট গ্রুপ অব ইসলাম অ্যান্ড মুসলিম টেলিফোনে মৌরিতানিয়ার সংবাদ সংস্থা আল-আখবারের কাছে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গুতেরেস ‘জি৫ সাহেল জয়েন্ট ফোর্সেস এর সদরদপ্তর কমপ্লেক্সে’ হামলার নিন্দা জানিয়েছেন।

মালিতে পাঁচ জাতির এই বাহিনীতে এটাই প্রথম হামলার ঘটনা। ২০১৭ সালে ফ্রান্সের সহায়তায় এই বাহিনীর ওই ঘাঁটিটি স্থাপন করা হয়। অস্থিতিশীল সাহেল অঞ্চলের অপরাধী চক্র ও জিহাদি চরমপন্থীদের দমনে এটি স্থাপন করা হয়।

জি৫ সাহেল বাহিনীর এক সামরিক সূত্র জানায়, ‘জুম্মার নামাজের পরপরই এক আত্মঘাতী হামলাকারী ওই গাড়ির বিস্ফোরণ ঘটায়। সেভারে জি৫ ঘাঁটির সদর দপ্তরের প্রবেশ পথে এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি ছিল একটি প্রচন্ড বিস্ফোরণ।’

আঞ্চলিক রাজধানী মোপতির গভর্নর আর বাহিনীর একটি সূত্র জানায়, এই হামলায় বাহিনীর দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে। পরে মালির সরকার জানিয়েছে, নিহত দুই সৈন্য তাদের সশস্ত্র বাহিনীর সদস্য।

গভর্নর সিদি আলাসানে তুরে বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা চার জনকে গ্রেফতার করেছি।’ হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানান তিনি। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ