,

যেসব কারণে সাবেক সঙ্গীর কাছে ফিরে যেতে চান অনেকেই

news-image

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্কের মধ্যে মান-অভিমান থাকেই। তবে সমস্যা বেশি হলে অনেক সময় তা বিচ্ছেদে রূপ নেয়। তবে অনেক সময় সম্পর্ক বিচ্ছেদ করলে সঙ্গীর প্রতি টান থেকেই যায়। অনেকে সঙ্গীকে ছেড়ে থাকতে পারছেন না বলে হয়তো ভাবছেন এবার মিটমাট করে নিলে ভালো হয়। কিন্তু একবার সম্পর্ক ভেঙে গেলে তা যে সহজে জোড়া লাগে না।

কিন্তু কী কারণে মানুষ বিচ্ছেদের পরও একসঙ্গে পুনরায় থাকতে চান? সেই কারণগুলো জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। এক নজরে দেখে নিন সেই কারণগুলো।

১.শুধুমাত্র আবেগের কারণেই শতকরা ৬৬ ভাগ প্রেমিক কিংবা প্রেমিকা নিজের পুরনো প্রেমের কাছে ফিরে যেতে চান এবং ফিরে যান। একসঙ্গে চলতে চলতে সঙ্গীর ওপর নির্ভরতা চলে আসে। তাই বিচ্ছেদের কারণে দূরে চলে গেলে সেই মানুষটির শূন্যতা মনে পড়ে। তাই বেশিদিন দূরে সরে থাকাও সম্ভব হয় না।

২. অনেকে বিচ্ছেদের পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। ঠিক করতে পারেন না, ভবিষ্যতের পরিকল্পনা। বুঝতে পারেন না, কীভাবে বাকি জীবন একা কাটাবেন। সেই আশঙ্কা থেকেই পুরনো ভালবাসার কাছে ফেরেন তারা।

৩. যেভাবে ভালবাসা থাকে, সেখানে থেকে যায় আশাও। সঙ্গী আবার আগের মতো ভালো হয়ে যাবেন। পুরনো ভুলগুলো শুধরে নিয়ে একসঙ্গে থাকবেন। সঙ্গীকে নতুন করে পাওয়ার আশাতেই অনেকে পুরনো সম্পর্কে ফেরেন।

৪. পুরনো সম্পর্কে জোড়া লাগার আরও একটি মজার কারণ উঠে এসেছে গবেষণায়। বিচ্ছেদের সিদ্ধান্তটি আদৌ সঠিক ছিল কি না, এ ভাবনা অনেকের মাথায় আসে। অনেকেই ব্রেকআপের কষ্ট সহ্য করতে পারেন না। মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। আর তখনই মনে হয়, হয়তো সিদ্ধান্তটা ঠিক ছিল না। তাই ভুল সংশোধন করে পুরনো বিবাদ ভুলে সঙ্গীর হাত ধরেন।

৫. শতকরা ৩৮ ভাগ দম্পতির বিচ্ছেদের কারণ বিশ্বাসের অভাব। সঙ্গীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলাতেই সম্পর্কে ছেদ পড়ে। আবেগের কারণে সেই বিশ্বাস আবার নতুন করে ফেরানোর চেষ্টা করেন অনেকে। তাই একসঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলো মনে করেই সম্পর্কে ফেরেন অনেকে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১