,

চীনের বেইপানজিয়াং বিশ্বের সবচেয়ে উঁচু সেতু (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেতু। ২০১৬-র শেষে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উপর যান চলাচল শুরু হয়। সেতুটি চীনের দক্ষিণ-পশ্চিম এলাকার অবস্থিত৷

য়ুনান আর গুইঝু প্রদেশের মধ্যে যোগসূত্র এই বেইপানজিয়াং ব্রিজ। বেইপানজিয়াং সেতুর উচ্চতা নদীবক্ষ থেকে ৫৬৫ মিটার বা ১,৮৫৪ ফুট। এই সেতু তৈরি হওয়ার ফলে য়ুনানের সুয়ানওয়েই থেকে গুইঝু প্রদেশের শুইচেং অবধি যাত্রাকাল চার ঘণ্টা থেকে কমে এক ঘণ্টায় দাঁড়াচ্ছে।

ব্রিজটি তৈরি করতে খরচা হয়েছে ১০০ কোটি ইউয়ান বা ১৪ কোটি ৪০ লাখ ডলার।

বেইপানজিয়াং সেতুটির দৈর্ঘ্য ১,৩৪১ মিটার। মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত সি দু সেতুটি এবার বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেতুর পর্যায়ে নেমে গেল। বিশ্বের উচ্চতম সেতুগুলির মধ্যে বেশ কয়েকটি চীনে।

চার লেনের রাস্তার নীচেই বেইপান নদী। ২০১৩ সালে এই সেতুর নির্মাণকার্য শুরু হয়।

উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে গুইঝু প্রদেশে ১০০ মিটারের বেশি উঁচু সেতুর সংখ্যা ২৫০-এরও বেশি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে