,

ব্রিটিশরা দিনে ২৭ বার মোবাইল ফোন চেক করে

news-image

দিনে ১৬ ঘন্টা পর্যন্ত মোবাইল ফোনে সময় ব্যয় করেন কোনো কোনো ব্রিটিশ নাগরিক। আপডেট দেখার জন্যে ‘স্ক্রিন ক্রেজি’ ব্রিটিশ নাগরিকরা অন্তত ২৭ বার দিনে মোবাইল চেক করেন। বছরে এ সংখ্যা ছাড়িয়ে যায় ১০ হাজার। এধরনের ব্রিটিশ নাগরিকরে ১৫ ভাগ ১৫ মিনিট পরপর তার মোবাইল ফোনের খোঁজ নেন। তিনজনের একজন স্বীকার করেন তারা মোবাইলে আসক্ত। এমনকি দিনের বেলা কাজের সময় বা কর্মক্ষেত্রে তারা মোবাইল ফোনে খোঁজ খবর নেন।

ব্রিটেনের এসএমএস মার্কেটিং নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান টেক্সটলোকালের এ জরিপে দেখা গেছে ৮৫ ভাগ ব্রিটিশ নাগরিকের স্মার্ট ফোন রয়েছে। গত ৫ বছরে স্মার্ট ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৩ সাল নাগাদ এর পরিমাণ ৯৩ ভাগে পৌঁছে যাবে। জরিপ এও বলছে, মোবাইল ফোনে কথা বলার চেয়ে বরং বিভিন্ন তথ্য জানার আগ্রহ অনেক বেশি। ১০ মধ্যে ৬ জন মোবাইল ফোনে প্রতিদিন কল করেন।

৯২ ভাগ ব্রিটিশ নাগরিকই বার্তা পাঠান, ৯১ ভাগ ছবি তোলেন ও ৮৬ ভাগ ইমেইল চেক করেন। ৬০ ভাগ অন্তত দিনে একবার কোনো কোনো বার্তা পাঠান। ৭৫ ভাগ ইন্টারনেট ব্রাউজ করেন নিয়মিত, ৬৭ ভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখেন ও ৬১ ভাগ এসএমএস পাঠান। তিনজনের একজন প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমের খোঁজ নেন, বার্তা পাঠান। ডেইলি স্টার ইউকে

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে