,

এবার হার্লে ডেভিডসনকে হুমকি দিলেন ট্রাম্প

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আবারো বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারীকারী প্রতিষ্ঠান হার্লে ডেভিডসনের ওপর বড় আকারে কর আরোপের হুমকি দিয়ে বলেছেন, এ আইকনিক মার্কিন কোম্পানিটির কখনই যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদনে যাওয়া উচিত না।

সোমবার হার্লে ডেভিডসন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের শুল্কের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পাল্টা শুল্ক আরোপ করায় তারা তাদের কিছু ম্যানুফ্যাকচারিং কার্যক্রম দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে ট্রাম্পের অভিযোগ, দেশের বাইরে ম্যানুফ্যাকচারিং সরানোর জন্য হার্লে ডেভিডসন বাণিজ্যযুদ্ধকে একটি ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করছে।

তবে ইইউর কর্মকর্তারা বলেছেন, পূর্বে ‘একটি সত্যিকারের মার্কিন আইকন’ বলে আখ্যা দেয়া কোম্পানিটির সঙ্গে দ্বন্দ্বের জন্য ট্রাম্প কেবল নিজেকেই দায়ী করতে পারেন।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করলে ইইউ বেশকিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে মোটরসাইকেল, বারবান, ব্লু জিন্স ইত্যাদি। এএফপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে