,

ইসরায়েলি সেনাবাহিনীর অর্ধেকই গাঁজাসেবী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনীর অর্ধেকের বেশি সেনা গাঁজা সেবন করে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, গেলো বছর সেনাবাহিনীর কমপক্ষে ৫৪ দশমিক ৩ শতাংশ সেনা গাঁজা খায়। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরায়েল অ্যান্টি-ড্রাগস অথরিটি (আইএডিএ) এক পরিসংখ্যানে জানিয়েছে, গেলো নয় বছরে ইসরায়েলি সেনাদের অবৈধ মাদক সেবনের পরিমাণ ব্যাপক মাত্রার বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০০৯ সালে মাত্র ১১ শতাংশ ইসরায়েলি সেনা অবৈধ মাদক সেবন করতো, সেটি ২০১৭ প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলি পত্রিকাটি বলছে, আগে গাঁজা সেবন সেনাবাহিনীতে একটি অপরাধ হিসেবে বিবেচিত হতো। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হতো এবং জেলে পাঠানো হতো।

তবে ২০১৭ সালের জানুয়ারি থেকে ইসরায়েলি সেনাবাহিনী অধিকতর নমনীয় নীতি গ্রহণ করেছে বলে জানাচ্ছে পত্রিকাটি। এর ফলে ইসরায়েলি সেনারা এখন চাইলেই অফ-ডিউটিতে থাকা অবস্থায় পাঁচবার পর্যন্ত গাঁজা সেবন করতে পারেন।

ইয়েদিওথ আহরোনথ জানাচ্ছে, বর্তমান নিয়ম অনুযায়ী এমনকি ডিউটিতে থাকাবস্থায় যারা গাঁজা সেবন করে বা সেটি পাঁচবারের বেশি হলেও তাদের কোর্ট-মার্শাল বা অপরাধ অভিযোগের মুখোমুখি হতে হবে না।

একজন সেনা বলেছেন, কমান্ডাররা পর্যন্ত গাঁজা সেবন করেন। স্টাফ, মেডিকেল সার্জেন্ট, সবাই এটি সেবন করে। তাহলে এটি বন্ধ করবে কে?

তিনি বলেন, কোম্পানি কমান্ডার হয়তো গাঁজা সেবন করেন না কিন্তু যেসব সেনাসদস্যরা এমনটা করছেন তাদের সম্পর্কে তারা অবগত আছেন। তিনি তাদের হেঁটে যেতে দেখেন এবং কিছুটা ক্লান্ত অবস্থায় ফিরে আসতে দেখেন কিন্তু এটি উপেক্ষা করেন। যদি তারা কোনও অভিযানে না থাকেন বা কোনও বিপদ না থাকে তাহলে তিনি এটি নিয়ে তেমন উদ্বেগ প্রকাশ করেন না।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, সেনাবাহিনী ডিউটিতে অবস্থায় গাঁজা সেবনকে বিপজ্জনক মনে করে। তাই প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, তদন্ত এবং আইন প্রয়োগ করাসহ বিভিন্নভাবে এটি মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে