,

ইউসুফ নবীর মাজারে ইসরায়েলি হামলা, ৫০ ফিলিস্তিনি আহত

news-image

অনলাইন ডেস্ক: মঙ্গলবার জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত ইউসুফ নবীর মাজারে হামলা চালিয়েছে ইহুদিরা। এ সময় প্রায় অর্ধশত ফিলিস্তিনি আহত হয়।

এই হামলায় ইসরায়েলি সেনাদের সহযোগিতা ছিল বলে জানা গেছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, পশ্চিম তীরের শতাধিক ইহুদি এ হামলায় অংশ নেয়। এ সময় ফিলিস্তিনি যুবকরা প্রতিরোধ গড়ে তুলে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস এবং বুলেট নিক্ষেপ করে। এতে ৫০ ফিলিস্তিনি আহত হয়। এ সময় বহু ফিলিস্তিনিকে সেনারা ধরে নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছর অন্তত ১২১০ বার ইসলামি ও খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনায় আক্রমণ করেছে ইসরায়েল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে