,

সৌদি থেকে দেশে ফিরলেন নির্যাতিত ২২ নারী

news-image

নিজস্ব প্রতিবেদক: ভাগ্য বদলের আশায় হাজারো স্বপ্ন বুকে নিয়ে আপনজন ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিনদেশে। কিন্তু কে জানতো এই স্বপ্নযাত্রা তাদের কাছে দুঃসহ যন্ত্রণা হয়ে ধরা দেবে? নিঃস্ব হয়ে ফিরতে হবে নিজ দেশে। এমনই হতভাগা ২২ নারী মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওই ২২ নারী।

শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা তানভীর হোসেন আমাদের সময়কে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ২২ নারী। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফিরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন হতভাগা ওই নারীরা।

তানভীর হোসেন আরও জানান, বাংলাদেশে ফিরে আসা ওই নারীদের অনেকের কাছে বাড়িতে ফেরার মতো ভাড়ার টাকাও কাছে ছিলো না। পরে প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে তিনজনকে গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর