,

কলম্বিয়ার সীমান্ত থেকে ইকুয়েডরের তিন সাংবাদিকের লাশ উদ্ধার

news-image

কলম্বিয়ার সীমান্তবর্তী জঙ্গল থেকে ইকুয়েডরের তিন সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণ করার পরে তাদেরকে হত্যা করা হয়। সোমবার কলম্বিয়ার কৌঁসুলীরা এ কথা জানান।

বৃহস্পতিবার লাশগুলো উদ্ধার করা হয়। এরা হলেন ইকুয়েডরের সাংবাদিক জাভিয়ার ওর্তেগা (৩২), ফটোগ্রাফার পল রিভাস (৪৫) ও তাদের গাড়ি চালক এফরেইন সেগেরা (৬০) রয়েছেন। গত ২৬ মার্চ এ তিনজনকে অপহরণ করা হয়েছিল।

কলম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়, লাশগুলো ইকুয়েডর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তারা ইতোমধ্যে ক্যালি থেকে বিমানের ব্যবস্থা করেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ইকুয়েডর ও কলম্বিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

সীমান্তবর্তী দুর্গম এলাকায় মাদক সংক্রান্ত সহিংসতা নিয়ে প্রতিবেদন তৈরী করার সময় এ তিনজন অপহৃত হন। ইকুয়েডরের প্রভাবশালী এল কমার্সিও সংবাদপত্রে তারা কাজ করতেন। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে