,

মালয়েশিয়ায় মসজিদের সামনে অশ্লীল নাচ, পর্যটক নিষিদ্ধ

news-image

সম্প্রতি মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের একটি মসজিদের সামনে দুই নারী পর্যটকের অশ্লীল নাচের দৃশ্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তারই জের ধরে এবার মসজিদে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই নারী ছোট পোশাক পরে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের খোলা স্থানে নাচছে।

এ ব্যাপারে রবিবার মসজিদের চেয়ারম্যান বলেছেন, পর্যটকদের গণপরিবহনগুলো আর মসজিদের চত্বরে ঢুকতে দেয়া হবে না। এ ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এ জন্য তিনি দেশটির ট্যুর এজেন্সিগুলোকে সতর্ক করে দেন।
এদিকে সাবাহ স্টেটের পর্যটন মন্ত্রী বলেছেন, ভিডিওটিতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশটির প্রশাসনিক কর্মকর্তারা চেষ্টা করছে ওই দুই নারী পরিচয় জানার। তবে তাদের দেখে পূর্ব এশিয়ার নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। ফেসবুকে ওই নাচের ফুটেজ দুই লাখ ৭০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে। সূত্র: বিবিসি উর্দু

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে