কিছু কথা যৌন উত্তেজক ট্যাবলেট গ্রহণ নিয়ে

news-image

নিউজ ডেস্ক।। বর্তমানে দেশজুড়ে ইয়াবা নামক এক ধরনের যৌন উত্তেজক ওষুধ সেবনের প্রবণতা বেড়ে গেছে বলে প্রায়ই সংবাদপত্র ও টেলিভিশনের খবরের শিরোনাম হচ্ছে। সত্যিকথা বলতে কি, এসব ওষুধ জীবন শুধু ধ্বংসের দিকেই ঢেলে দেয়, সুখকর কিছু দেয় না।
সুখকর দাম্পত্য জীবনের জন্য যৌনবিষয়ক জ্ঞান রাখা সব নারী-পুরুষের একান্ত প্রয়োজন। কারণ সামান্য ভুলের মাসুল গুনতে হতে পারে সারাজীবন। যেসব পুরুষ বা নারী শখের বশে বা নিয়মিত সহবাসের আগে যৌন উত্তেজক ওষুধ, যেমন ইয়াবা, ভায়াগ্রা বা অন্য কোনো ধরনের ট্যাবলেট সেবন করেন, তাদের জন্য এ ওষুধগুলোই এক সময় দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে হুমকির কারণ হিসেবে দেখা দিতে পারে। কারণ এ ধরনের ওষুধ ধ্বজভঙ্গ রোগের দিকে ঠেলে তো দেয়ই, কিছু ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয়।

অনেকেরই হয়তো অজানা, যৌনশক্তি বাড়াতে কোনো ওষুধ সেবনের প্রয়োজন নেই। ক্ষেত্রবিশেষে চিকিৎসকরা কিছুদিন ওষুধ সেবনের উপদেশ দিয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, পুরুষরা পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমেই যৌনশক্তি পেয়ে থাকেন। এ ক্ষেত্রে মধু, খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অতিগুরুত্বপূর্ণ। ডিমের ক্ষেত্রে হাঁসের ডিম এবং দুধের ক্ষেত্রে ছাগলের দুধ প্রাধান্য দিতে পারেন। তবে হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, যা কাজে এ ক্ষেত্রে বেশ কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন। যারা নিয়মিত যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন, তারা ক্রমে এসবের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন।

পরিণামে কোনো কোনো পুরুষ পুরোপুরি যৌনক্ষমতায় অক্ষম হয়ে পড়েন। একটা সময় পরে ওই ওষুধগুলো শরীরে আর কাজ করে না। একই সঙ্গে অনেকের অভ্যন্তরীণ অঙ্গগুলো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, এগুলোর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় পুরুষের যৌনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। তাই ইয়াবা, যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ সেবন আজই বন্ধ করে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করুন। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার