,

৩ দশক পর সৌদিতে গাড়ি চালাচ্ছেন নারীরা

news-image

অনলাইন ডেস্ক: প্রায় তিন দশক পর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাস্তায় গাড়ি চালাচ্ছেন নারীরা। গতকাল শনিবার মধ্যরাতে দেশটিতে নারীদের গাড়ি হাঁকাতে দেখা যায়। এর আগে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের তৎপরতায় এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সৌদি আরবে নানামুখী সংস্কারের অংশ হিসেবে গত বছর সেপ্টেম্বরে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর পর গতকাল থেকেই গাড়ি নিয়ে রাস্তায় নামার অনুমতি পান দেশটির নারীরা।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত বেশ কয়েক দশক ধরে সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতির জন্য আন্দোলন করছেন দেশটির নারী উদ্ধারকর্মীরা। তাদের মতে নতুন এই যুগের সূচনার ফলে সেখানে পিছিয়ে পড়া নারীরা সামনের দিকে এগিয়ে যাবে।

এ বিষয়ে সৌদি আরবের টেলিভিশন উপস্থাপক সাবিকা আল-দোসারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রত্যেক সৌদি নারীর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ শনিবার রাত ৯টার তিনি রাস্তায় গাড়ি নিয়ে বের হন বলে জানান।

তবে গাড়ি চালানো শিখতে পুরুষদের চেয়ে নারীদের কাছ থেকে বেশি ফি নেওয়া হচ্ছে বলে কয়েক নারীর বরাত দিয়ে আল-জাজিরার খবরে অভিযোগ আনা হয়েছে। এর ফলে অনেক নারীকে ড্রাইভিং পেতে বেগ পেতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে