,

এবার অভিবাসীদের ‘কীটপতঙ্গ’ বলে বিতর্কিত ট্রাম্প

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসী নাগরিকদের ‘কীটপতঙ্গ’ ও ‘জন্তুজানোয়ার’ হিসেবে অভিহিত করে নতুন এক বিতর্কের সূচনা করেছেন। দেশটিতে আসা সকল অভিবাসীদের কোন রকম বিচার ছাড়াই তার নিজ দেশে তাড়িয়ে দেয়ার আহ্বানও জানিয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটের একটি পোস্টে যুক্তরাষ্ট্রের অভিবাসী সমস্যার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করতে গিয়ে বেফাঁস মন্তব্যটি করেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল-জাজিরা’।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা অভিবাসীদের মাধ্যমে সংঘটিত অপরাধের প্রতি খেয়াল না করে তাদেরকে অবাধে আমাদের দেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে। ডেমোক্র্যাটদের কাছে এ বিষয়টি মোটেই গুরুত্বপূর্ণ নয় যে, ‘কীটপতঙ্গ ও জন্তুজানোয়ার’র মতো যেসব অভিবাসী হুড়মুড় করে আমেরিকায় ঢুকে পড়ছে তারা কতখানি খারাপ লোক হতে পারে। তারা প্রতিনিয়তই দেশকে আক্রমণ করে যাচ্ছে তাই কোন আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের নিজ ঠিকানায় ফেরত পাঠাতে হবে।’

ট্রাম্পের এ বক্তব্যকে ‘বর্ণবাদী ও লজ্জাকর’ বলে প্রত্যাখ্যান করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ও মানবাধিকার কর্মী জন লুইস। তিনি ট্রাম্পের টুইট সম্পর্কে বলেছেন, এই মন্তব্য ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং যুক্তরাষ্ট্রের জনগণ যে স্বপ্ন ও আশা দেখে তার সাথে এটি কোনভাবে যায় না।

এ দিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক মাইকেল হেইডেন বলেছেন, অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণাত্মক পরিভাষা ব্যবহার মার্কিন প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে খাপ খায় না এবং আমি তার বক্তব্যে চরমভাবে হতাশ হয়েছি। পলিটিকো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে