,

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৩২

news-image

জাতিগত সহিংসতায় আফ্রিকার দেশ মালিতে ৩২ জন নিহত হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মালির কৌমাগা নামক বিচ্ছিন্ন এক গ্রামে শনিবার আতর্কিত হামলা চালায় সশস্ত্র ডোজো শিকারিদের একটি দল। ঐ ঘটনায় নারী ও শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। হামলার পর এখন পর্যন্ত ১০ জন গ্রামবাসী নিখোঁজ রয়েছে বলে জানায় বিবিসি।

তবে মালির কেন্দ্রীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ হামলা নিয়ে কোন বিবৃতি দেয়নি।

গত তিন বছরে মালিতে ফুলানি, বামবারা, ডোজোন জাতের মানুষদের মধ্যে জাতিগত দাঙ্গা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। এই দাঙ্গার

মূল কারণ জমি ও পানির উৎস দখল নিয়ে।
দাঙ্গা বন্ধে মালির নিরাপত্তা বাহিনী গণগ্রেফতার অব্যাহত রাখলেও কোনভাবেই সহিংসতা থামানো যাচ্ছে না। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে