রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গতি কমে যাচ্ছে চীনা অর্থনীতির

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের কথিত বাণিজ্য যদ্ধের খবরে পুরো বিশ্বই এখন সরগরম। কিন্তু এই যুদ্ধ যখন শুরু হয়েছে চীনের অর্থনীতিতে তখন অস্বস্তিকর সময় চলছে। হঠাৎ করেই কমে গেছে দ্রুত বর্ধনশীল চীনা অর্থনীতির গতি।

গত কয়েক সপ্তাহ ধরেই ধীর অর্থনৈতিক প্রবৃদ্বি বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতিটির জন্য মাথাব্যাথা হিসেবে দেখা দিয়েছে। পূর্ববর্তী ধারণার থেকে বেশ ধীরগতিতে হচ্ছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য দ্বন্দ্ব দেশটির জন্য নতুন করে সমস্যা তৈরী করছে। দুইপক্ষই এক অপরের উপরে ৫০ বিলিয়ন ডলারের বানিজ্যশুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভবিষ্যতে চীনা পণ্যের উপরে ২০০ বিলিয়ন ডলারের শুল্কারোপ করা হতে পারে। ক্যাপিটাল ইকোনোমিক্স এর প্রধান মার্ক উইলিয়াম তার লেখা একটি নোটে বলেছেন, ‘বানিজ্য দ্বন্দ্ব ঠিক কখনই সামনে এলো যখন চীনের অভ্যন্তরীণ অর্থনীতিতে নিম্নমূখি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

গত মাসের আনুষ্ঠানিক অর্থনৈতিক খতিয়ানে দেখা যাচ্ছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাত যেমন রপ্তানি, কোম্পানি বিনিয়োগ এবং ভোক্তাদের খরচের প্রবনতা গত বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। এদিকে অক্সফেঅর্ড ইকোনোমিক্স এর এশিয়া বিষয়ক প্রধান লুইস কইজস মনে করেন এবছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ। যা চীন সরকারের ধারণাকৃত ৬.৫ শতাংশ থেকে সামান্য কম। তবে অনেক অর্থনীতিবিদ চীনের দাবীকৃত জিডিপির সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেন। -সিএনএন মানি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ