,

সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা পেলো মিয়ানমার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ দূতের হস্তক্ষেপে আবার সামরিক অভ্যুত্থানের হাত থেকে রক্ষা পেয়েছে মিয়ানমার। এমনটা দাবি করেছেন ল্যারি জাগান নামের বিবিসির সাবেক এক সাংবাদিক। তিনি বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস নিউজ এডিটর হিসেবে কাজ করতেন। এ বিষয়ে শনিবার ল্যারি জাগানের লেখা একটি নিবন্ধ ছাপা হয়েছে ব্যাংকক পোস্টে।

ব্যাংকক পোস্টের নিবন্ধে তিনি বলেন, মিয়ানমারের সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা স্টেট কাউন্সিলর অং সান সুচি ও আর্মি কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং লেইংয়ের মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। দুই সপ্তাহ আগে রাখাইন ইস্যুতে সরকারের কার্যক্রম ও মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ দুই নেতার মধ্যে রেষারেষি চরম আকার ধারণ করে।

ল্যারি জাগান আরও বলেন, সংকটময় ওই মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানার বার্গনার মিয়ানমার সফর করেন। নিয়োগ পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সফর। প্রথম সফরটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এ সময়টাতে তিনি স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সেনাপ্রধানসহ মিয়ানমার সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বেশকিছু নিবিড় ও খোলামেলা আলোচনা করেন যা দেশের দুই প্রধানের মধ্যকার উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে