রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর সীমান্ত নগরীতে গোলাগুলিতে নিহত ১৪

news-image

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জুয়ারেজ নগরীতে শনিবার তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। মাদকচক্র সংক্রান্ত সংঘর্ষ ও সহিংসতার জন্য নগড়ীটির কুখ্যাতি রয়েছে।

নিরাপত্তা কর্মকর্তা জানান, নগরীর দক্ষিণ প্রান্তে একটি হামলার ঘটনা ঘটে। সেখানে আট ব্যক্তি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত ও অপর দুই জন আহত হয়।

প্রায় একই সময়ে নগরীর মধ্যাঞ্চলের একটি নাপিতের দোকানে পাঁচ জন ফুটবল ম্যাচ দেখছিলেন। এমন সময় একটি নীল রংয়ের ভ্যানে এসে একদল লোক তাদের গুলি করে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এর কয়েকঘন্টা আগে ভোরবেলা নগরীর মধ্যাঞ্চলের একটি উপকণ্ঠে পার্টি চলাকালে সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এই নিয়ে শুধু এই মাসেই ১২৮ জনকে হত্যা করা হল। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ