,

অপু বিশ্বাস পড়েন ক্লাস নাইনে!

a8cf5b05c098a2dfdccd3f9a58cf8419-Apu-Bissastttবিনোদন প্রতিবেদক :অপু বিশ্বাস সবেমাত্র ক্লাস নাইনে পড়ছেন! বাংলা ছবির অন্যতম ব্যস্ত এ তারকা অভিনেত্রী স্কুলের পোশাক পরে নিয়মিত ক্লাসেও হাজির হচ্ছেন! ঠিক বিশ্বাস হচ্ছে না? তাহলে আর কিছুদিন সবুর করুন। অপেক্ষায় থাকুন কবে মুক্তি পাবে লাভ ২০১৪ ছবিটি। কারণ এ ছবিতেই ক্লাস নাইনের একজন ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন অপু।

জি সরকার পরিচালিত লাভ ২০১৪ ছবির শুটিং চলছে ঢাকার পূবাইলে। ছবিতে অপু বিশ্বাসের সহ-অভিনেতা শাকিব খান। পরিচালক সূত্রে জানা গেছে, চরিত্রের প্রয়োজনেই ছবিতে অপু বিশ্বাসকে নবম শ্রেণির ছাত্রী হিসেবে দেখা যাবে।

ছবির কাহিনিতে দেখা যাবে, স্কুলে পড়ার সময় অপু বিশ্বাস তাঁর মাকে হারান। তবে তাঁর মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অপুর মা। অপুর চোখের সামনেই ঘটে ওই ঘটনা। সেই থেকে প্রেম ও বিয়েবিদ্বেষী অপু। কিন্তু নাছোড়বান্দা শাকিব খান একসময় ঠিকই জয় করে ফেলেন অপুর মন।

লাভ ২০১৪ ছবির গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীন, কনা ও রাজিব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ