অল্পের জন্য বেঁচে গেলেন ইথিওপিয়ার ‌প্রধানমন্ত্রী

news-image

 

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবিয়া আহমেদ। শনিবার (২৩ জুন) ইথিয়োপিয়ার রাজধানী শহরের মেস্কেলে স্কোয়্যারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। এ সময় সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। প্রধানমন্ত্রীকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বিসিবি।

ওই জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ইথিয়োপিয়ার আদিস আবাবা এলাকা দিয়ে একটি র‌্যালি আসছিল। সেই র‌্যালিতে বোমা হামলার ঘটনা ঘটে।

টেলিভিশনে দেওয়া ভাষণে আবিয়া বলেছেন, বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। গত এপ্রিলে ক্ষমতায় আসা প্রাক্তন সেনা সদস্য আবিয়া ক্ষমতায় আসেন। এরপর থেকেই তিনি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক রদবদল শুরু করেন। শনিবার আবিয়ার সমর্থনেই রাজধানীর মেসকেল স্কয়ারে র‌্যালিটি বের করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ