যে অসুখ থাকলে কাঁঠাল খেতে পারবেন না

news-image

 

চলছে কাঁঠালের মৌসুম। এতে রয়েছে প্রচুর পরিমানে আমিষ, শর্করা, চর্বি, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গনিজ, আয়রন, সোডিয়াম, জিংক, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও থায়ামিন।

বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার এই ফলের গুণাগুণ সম্পর্কে বলেছেন, কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট দেহকে ক্ষতিকর ফ্রির্যাডিকেলস থেকে রক্ষা করে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

তিনি বলেন, এমনকি কাঁঠালের বিচিতেও আছে শর্করা। তবে এতে থাকে আঁশ, তাই বেশি খেলে হজমে সমস্যা হতে পারে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কাঁঠাল খাওয়ায় বিধি নিষেধ আছে। এ ছাড়া কিডনি রোগে আক্রান্তদের মধ্যে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের কাঁঠাল না খাওয়াই ভাল। কিন্তু যাদের এই অসুখ নেই তাদের জন্য উপকারি কাঁঠাল।

স্বাস্থ্য উপকারিতা
১. ভিটামিন এ রাতকানা দূর করে চোখ ভালো রাখতে সহায়তা করে।
২. ভিটামিন সি ত্বক ও চুল ভাল রাখার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
৩. কাঁঠালে বিদ্যমান পটাসিয়াম উচ্চ রক্তচাপের রোগীদের সুস্থ রাখে।
৪. কাঁঠালে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যানসার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ করে।
৫. টেনশন কমিয়ে হার্টকে ভাল রাখতে কাঁঠালের জুড়ি নেই।
৬. অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রির‍্যাডিকেলস দূর করে শরীরকে সুস্থ রাখে।
৭. কাঁঠালে চর্বি থাকলেও পরিমানে খুব কম থাকায় ওজন বৃদ্ধির আশংকা নেই বললেই চলে।
৮. কাঁঠালে বিদ্যমান ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম দাঁতের মাড়ি ও হাড়কে শক্তিশালী করে তোলে।
৯. আয়রন রক্তস্বল্পতা দূর করে এবং ফাইবার কোষ্ঠ্যকাঠিন্য দূর করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার