,

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের আত্মিক বিপর্যয় ঘটেছে: অ্যামনেস্টি

news-image

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইয়েমেনে সৌদি আরবের নৈতিক পদস্খলন হয়েছে। ফলে এই যুদ্ধে সৌদি আরবের আত্মিক পরিচয়ের বিপর্যয় ঘটেছে। চলতি সপ্তাহে ইয়েমেন যুদ্ধের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথা বলা হয়।

অ্যামনেস্টি জানায়, যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তা পাঠানোর পথ বন্ধ করে সৌদি আরব আরেকটি ‘ন্যাক্কারজনক অপরাধ’ সংগঠিত করছে। এসময় যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি জানায়, ইয়েমেনে পাঠানো ত্রাণ বোঝাই জাহাজগুলো সৌদি আরব সমর্থিত মিলিশিয়া বাহিনী থামিয়ে সেগুলো তল্লাশি করে, এরপর তারা জাহাজগুলিকে সৌদি জোটের নিয়ন্ত্রিত ইয়েমেনি বন্দরগুলোতে ভেড়ার নির্দেশ দেয়। অথচ সৌদি আরবের এমন কোন নৈতিক অধিকার নেই। একমাত্র জাতিসংঘের পক্ষেই এমনটি করার এক্তিয়ার রয়েছে। তবে জাতিসংঘের অনুমতি নিয়ে কোন দেশের নৌবাহিনীও এই ধরণের তল্লাশি কাজ চালাবার নৈতিক অধিকার পেতে পারে।

সৌদি আরব তার আঞ্চলিক মিত্র আরব দেশগুলি এবং ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বের অন্যতম প্রধান দরিদ্র রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে এই অন্যায় যুদ্ধে অংশীদার হয়েছে। সৌদি জোটের হামলায় এখন পর্যন্ত সাধারণ ইয়মেনি নাগরিক হতাহত হয়েছেন। তবে যুদ্ধের সঙ্গেসঙ্গে সৌদি অবরোধ দেশটিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে। ফার্স নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে