,

ইন্দোনেশিয়ায় বোমা হামলার নির্দেশদাতা ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ হত্যার নির্দেশ দেয়ার দায়ে ইন্দোনেশিয়ার একজন মুসলিম ধর্মীয় নেতাকে শুক্রবার দেশটির আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। খবর বিবিসির।

জানা যায়, ২০১৬ সালে জাকার্তায় বিশ্ববিখ্যাত ফুড চেইন স্টারবাকসের একটি শাখায় একজন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে চারজন বেসামরিক লোক নিহত হন।

মুসলিম ধর্মীয় নেতা আমান আবুরাহমান ওই হামলার পরিকল্পনা ও নির্দেশ দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর প্রতি সমর্থন ঘোষণা করা আবুরাহমান একটি স্থানীয় জঙ্গি সংগঠনেরও আধ্যাত্মিক নেতা। ২০১৬ সালের হামলাটি ছিল ইন্দোনেশিয়ায় আইএসের প্রথম হামলা।

গত ২০১০ সালে থেকে কারাগারে আছেন ৪৬ বছর বয়সী আবুরাহমান। কিন্তু আদালত এ সংক্রান্ত প্রমাণ পেয়েছে যে, তিনি জেলে বসেই হামলার পরিকল্পনা করেছিলেন।

গত ২০১৬ সালের সিরিজ বোমা হামলায় স্টারবাকস ও পুলিশের সিকিউরিটি পোস্টসহ জাকার্তার কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়।

সেখানে অবস্থিত বিভিন্ন বিদেশি দূতাবাস ও জাতিসংঘের অফিসের কাছাকাছি একটি কেনাকাটা ও ব্যবসাকেন্দ্রকে ঘিরে ওই হামলা চালানো হয়।

দুজন সন্ত্রাসী এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং অন্য দুজন বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়।
গতকাল শুক্রবার রায় দিতে গিয়ে ‍বিচারক বলেন, আবুরাহমান ‘সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে দোষী’।
তবে আবুরাহমান নিজেকে নির্দোষ দাবী করে বলেন, তিনি তার অনুসারীদের সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতে বলেছিলেন এবং ইন্দোনেশিয়ায় হামলার নির্দেশ দেননি।

আবুরাহমান ইন্দোনেশিয়া-ভিত্তিক মিলিটারি দল জেমাহ আনশারুত দৌলার আধ্যাত্মিক নেতা। দলটি আইএসের সঙ্গে সংহতি প্রকাশ করায় তাকে ইন্দোনেশিয়ার আইএস সমর্থকদের প্রধান বলে বিবেচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে