,

ঘুড়ি না থামলে গাজায় সর্বাত্মক যুদ্ধ : ইসরায়েলি মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিচারমন্ত্রী এইলেত শাকেদ বলেছেন, ঘুড়ি উড়ানো বন্ধ না হলে গাজায় নতুন যুদ্ধ শুরু করা হবে। যারা ইসরায়েলি ভূখণ্ডের দিকে ঘুড়ি পাঠাচ্ছে তাদের ওপর হামলা চালাতে হবে। তাদের অপরাধকে রকেট নিক্ষেপের মতো অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর আহ্বান জানান তিনি। বিচারমন্ত্রী উল্টো অভিযোগ করে বলেন, হামাস যদি উত্তেজনা বাড়ানোর নীতি অব্যাহত রাখে তাহলে সেনাবাহিনী গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করবে।

হামাসের মুখপাত্র সামি আবু যুহরি বলেছেন, গাজায় ইসরায়েলি অবরোধের প্রতিবাদ জানাতেই গাজার বাসিন্দারা ঘুড়ি উড়াচ্ছে। গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল ঘুড়ি থামবে।

গাজার নিরস্ত্র ফিলিস্তিনিরা নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন।

বিক্ষোভের সময় গাজাবাসীরা ঘুড়ি ও হিলিয়াম বেলুন উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ঘুড়ির লম্বা লেজে আগুন লাগিয়ে সেগুলো উড়িয়ে দিচ্ছেন। আবার কখনো কখনো বেলুনের নিচে মলোটোভ ককটেল ঝুলিয়ে দিচ্ছেন। আর এসব ঘুড়ি ও বেলুন কখনো কখনো সীমান্ত দেয়ালের ওপারে ইসরায়েল অধিকৃত এলাকায় গিয়ে পড়ছে। এতে কোনো স্থানে আগুন ধরে যাচ্ছে।

গত ৩০ জুন থেকে শুরু হওয়া বিক্ষোভে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে