,

পাকা আমের পুডিং তৈরির সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক: পাকা আম দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম মজার খাবার। আজ আমরা জেনে নেবো তেমনই একটি মজার রেসিপি। এটি তৈরি করা খুব সহজ। খুব অল্প সময়ে সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু আমের পুডিং। রইলো রেসিপি-

উপকরণ: ৩টি ডিমের কুসুম, ৩ চামচ চিনি, ১ কাপ পাকা আমের রস, ১/২ লিটার দুধ, ১ টেবিল চামচ জেলাটিন, ২ টেবিল চামচ পানি, ক্রিম, ১/২ কাপ টুকরো করা আম, ১/৪ কাপ ডালিম ও পুদিনা পাতা।

প্রণালি: জেলাটিন পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাত্রে ডিমের কুসুম, চিনি এবং দুধ ভালো করে ফেটে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে এতে জেলাটিন দিয়ে দিন। জেলাটিন দেয়ার পর চুলা নিভিয়ে ফেলুন। চুলা থেকে জেলাটিন ভালো করে মেশান। তারপর এতে আমের রস দিয়ে দিন। আমের রস দিয়ে আরো কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিবেশন পাত্রে ঢেলে ফ্রিজে ২ ঘণ্টার জন্য রেখে দিন। দুই ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ক্রিম, আমের টুকরো, ডালিম এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১