,

উ.কোরিয়া পরমাণুনিরস্ত্রীকরণ শুরু করেছে: ট্রাম্প

news-image

উত্তর কোরিয়া ইতোমধ্যেই তাদের পরমাণুনিরস্ত্রীকরণ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কেবিনেট মিটিংয়ে এতথ্য জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া তাদের বেশ বড় একটি পরমাণু পরীক্ষা ধ্বংস করে দিয়েছে। আর সেটি ছিলো তাদের চতুর্থ বৃহৎ পরীক্ষাগার। সবচেয়ে বড় বিষয় হলো, দেশটি ধীরে ধীরে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দিকে এগিয়ে চলেছে। যে প্রক্রিয়াটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’

প্রসঙ্গত, গত ১২জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোরীয় উপদ্বীপ সম্পূর্ণ পরমাণু ও ক্ষেপণাস্ত্র নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেন কিম। এছাড়া, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়, তারা তাদের একমাত্র পরিচিত পরমাণু পরীক্ষাগারটি ধ্বংস করেছে। এএফপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে