,

সিরিয়ার ইদলিবে পৃথক বোমা হামলায় নিহত ৫

news-image

সিরিয়ার উত্তর পশ্চিমের শহর ইদলিবে দুটি পৃথক বোমা হামলার ঘটনা ঘটেছে। এই বোমা হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আরও বহুজন আহত হয়েছে। এই এলাকায় বেসামরিক নাগরিকদের রক্ষার্থে কাজ করা হোয়াইট হেলমেটস সিভিল ডিফেন্স এজেন্সি এই দুই বোমা হামলার খবর জানিয়েছে।

ইদলিবে হোয়াইট হেলমেটসের পরিচালক মুস্তাফা হজ ইউসুফ তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিকে বলেন, বৃহস্পতিবারে শহরটির পশ্চিমে একটি গাড়ি বোমা হামলা ঘটে। এছাড়াও প্রথম বোমা হামলার কিছুক্ষণ পরেই সেই একই এলাকায় আরেকটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণ ঘটে।

এই দুই পৃথক হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৩০ জন আহত হয়। এছাড়াও আশেপাশের ভবনগুলো বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় নেয়নি। সূত্র : আনাদুলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে