৭১ বিলিয়ন ডলারে ফক্স কিনছে ওয়াল্ট ডিজনি
মার্কিন মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক এর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স কিনতে যাচ্ছে ওয়াল্ট ডিজনি। ৭১ বিলিয়ন ডলারে ক্রয় চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রতিষ্ঠান দুটি।
ফক্স এন্টারটেইনমেন্টের ফিল্ম স্টুডিও, দ্য স্কাই ও ব্রিটেন, ইউরোপ ও এশিয়াজুড়ে স্টার স্যাটেলাইটের সম্প্রচারও এ চুক্তির আওতায় থাকবে। রুপার্ট মারডকের পরিবার এ চুক্তির বিষয়ে আগ্রহী।
এ চুক্তির মাধ্যমে ফক্সের ৬১ শতাংশ মালিকানা পাবে ডিজনি। তবে চুক্তি সম্পন্ন হলে ফক্স কীভাবে কার্যক্রম চালাবে তা এখনও স্পষ্ট নয়। ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্ক, ফক্স নিউজ এবং ফক্স স্পোর্টস মারডকের নিয়ন্ত্রণেই থাকবে বলে জানা গেছে। ফিল্ম স্টুডিওর পাশাপাশি ইএসপিএন স্পোর্টস নেটওয়ার্ক এবং কেবল্ চ্যানেল ডিজনির মালিকানায় থাকবে।
মারডক পাঁচ দশক ধরে মিডিয়া সা¤্রাজ্য সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করার মধ্যে ফক্সের মালিকানা বিক্রির এই সিদ্ধান্তে অনেকই বিস্ময় প্রকাশ করেছেন। গত মাসে প্রতিষ্ঠান দুটির মধ্যে আলোচনা হলেও চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিবিসি, এএফপি











