বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুক্রবার থেকে শুল্কারোপ করছে ই.ইউ

news-image

যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার থেকে এটি বাস্তবায়ন হবে বলে ই.ইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানী করা পণ্য নীল জিন্স, মোটর বাইক, বরবন হুইস্কি ইত্যাদি।

এদিকে শুক্রবার থেকে এ শুল্কারোপের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেড কমিশনার সিসিলিয়া মালস্ট্রম। তিনি বলেন, শুল্কারোপের মত পরিস্থিতির সৃষ্টি হবে এরকম কখনোই কাম্য ছিলনা। তবে স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরো ২শ বিলিয়ন মার্কিন ডলার শুল্কারোপের ঘোষণা দেন। এক বিবৃতিতে তার বাণিজ্য বিষয়ক উপদেষ্টাকে নতুন করে কোন কোন চীনা পণ্যের ওপর শুল্কারোপ করা যায় চিহ্নিত করতে বলেন। চীনের পক্ষ থেকে যদিও কোনো ছাড় দেয়া হবেনা বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। এদিকে ই.ইউ এবং চীনের কঠোর হুঁশিয়ারি এবং যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান বাণিজ্য যুদ্ধকে আরো প্রশমিত করবে। বিবিসি