রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৮

news-image

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের জনাকীর্ণ একটি নাইটক্লাবে পদদলিত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

স্থানীয় সময় গতরাতে ওই ক্লাবে পার্টি চলাকালে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

রাতে কারাকাস ক্লাবে পার্টি চলছিল। এক পর্যায়ে পার্টিতে মারামারি বেধে যায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলনের ঘটনা ঘটে।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী নেসটর রেভেরল বলেন, ক্লাবটিতে স্কুল গ্রাজুয়েশন পার্টি হচ্ছিল। পার্টি চলাকালে কেউ একজন টিয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটায়। এতে ক্লাবটিতে থাকা পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করতে গেলে হতাহতের ঘটনা ঘটে।

রেভেরল জানান, এই ঘটনায় আট শিশু নিহত হয়েছে।

ইতোমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করা হয়। এদের মধ্যে এক যুবক কাঁদানো গ্যাস ছোড়ার করা স্বীকার করেছে। এএফপি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ