রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার ইন্টারনেট বন্ধ করলো আলজেরিয়া!

news-image

আলজেরিয়ায় উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সময়ের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ২৫ জুন পর্যন্ত। এ পরীক্ষা চলাকালীন পুরো সময়টিতে এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আলজেরিয়ায় ২০১৬ সালে পরীক্ষা শুরু হওয়ার আগে ও পরীক্ষা চলাকালীন ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ব্যাপক ঘটনা ঘটেছিল। তারই জেরে কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। গত বছর পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ বন্ধ রাখার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রতি আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তাতে তেমন কাজ না হওয়ায় এবার ইন্টারনেটই বন্ধ করে দেওয়া হয়েছে।

আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্গাব্রিত জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে দেশব্যাপী ফেইসবুক ব্লক করে রাখা হতে পারে।

ইন্টারনেট বন্ধের পর তিনি বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের জন্য অস্বস্তিকর হলেও সম্ভাব্য প্রশ্ন ফাঁসের ঘটনায় আমরা নীরব দাঁড়িয়ে থাকতে পারি না।

তিনি আরো বলেন, প্রশ্নপত্রের ছাপাখানাগুলোতে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জ্যামার স্থাপন করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে।

চলতি বছর দেশটির সাত লাখেরও বেশি পরীক্ষার্থী উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ২২ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বিবিসি, এএফপি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ