রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উ.কোরিয়া ২০০ মার্কিন সেনার দেহাবশেষ হস্তান্তর করেছে: ট্রাম্প

news-image

কোরীয় যুদ্ধে নিহত ২০০ মার্কিন সেনার দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মিনেসোটার ডুলুথে এক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের এ কথা জানান তিনি। যদিও, সামরিক কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধে ৩৬ হাজারেরও বেশি মার্কিন সেনা নিহত হয়। নিখোঁজদেরকেও এ নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরীয় যুদ্ধের পর থেকে প্রায় ৭,৭০০ মার্কিন সেনার হদিস মেলেনি। এর মধ্যে প্রায় ৫,৩০০ সেনা উত্তর কোরিয়ায় নিখোঁজ হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সামরিক দলগুলো ৩৩টি উদ্ধার অভিযান চালায়। এসব অভিযানে মার্কিন সেনাদের ২২৯টি দেহাবশেষ উদ্ধার হয়।

সর্বশেষ ২০০৭ সালে দেহাবশেষ হস্তান্তর করেছিল উত্তর কোরিয়া। সেসময় জাতিসংঘের সাবেক দূত ও নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন ছয়টি দেহাবশেষের হস্তান্তর নিশ্চিত করেছিলেন।

মিনেসোটায় নতুন করে ২০০টি দেহাবশেষ ফিরে পাওয়ার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের প্রয়াত বীরদের ফিরে পেয়েছি। দেহাবশেষগুলো আজ ফেরত পাঠানো হয়েছে। এরইমধ্যে ২০০টি ফেরত এসেছে।’ রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ