রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় যৌনকর্মী ব্যবহারের অভিযোগ ডক্টরস উইদাউট বর্ডারের বিরুদ্ধে

news-image

বিনামূল্যে চিকিৎসাসেবা দানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডারের বিরুদ্ধে স্থানীয় যৌনকর্মী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিবিসির সাংবাদিক ভিক্টোরিয়া ডেরবিশায়ারের একটি অনুষ্ঠানে সম্প্রতি এ বিষয়টি উঠে এসেছে।

সাবেক বেশকয়েক নারী সদস্যের ধারণা যৌনতার বিনিময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা হত। এছাড়াও এধরণের বিষয়গুলো ক্রমশ ছড়িয়ে পড়ছে বলেও জানান তারা। যদিও প্রতিষ্ঠানটির নীতি অনুয়ায়ী যেকোনো ধরণের যৌন সম্পর্ক বিশেষ করে যৌনকর্মের বিনিময়ে চিকিৎসা প্রদান নিশ্চিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি প্রতিষ্ঠানটিতে যৌনকর্মী ব্যবহারও নিষিদ্ধ।

তবে অভিযোগকারীদের মতে, এ বিষয়টির সাথে কোনো চিকিৎসক বা নার্সরা যুক্ত ছিলেন না বরং প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তারা এর সাথে সংযুক্ত ছিলেন।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী জানান, তার এক সিনিয়র সহকর্মী কেনিয়ায় পোস্টিং এ ছিলেন তখন নারীদের নিয়ে আসতেন প্রায়ই। এধরণের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটতো বলেও জানান তিনি। সাবেক সেই সদস্যের মতে ওই সহকর্মী উচ্চপদস্থ হওয়ায় তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা সম্ভব ছিলনা। বিবিসি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ